পিঠোরিয়ার গল্প
।।পিঠোরিয়ার গল্প।।
শৌভিক মুখোপাধ্যায়।রাঁচি থেকে সতের কিলোমিটার দূরে পিঠোরিয়া। রাঁচি থেকে কাঁকে হয়ে পিঠোরিয়া হয়ে পাত্রাতুর দিকে একটা রাস্তা চলে গেছে। ঝাড়খণ্ডের রুট ম্যাপ বানানোর সময় ডেপ্রো সাহেব এই রাস্তাটিকে ওল্ড বেনারস রোড বলেছেন। ঐতিহাসিক শরত চন্দ্র রায়ের মতে ৫০০...
